
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভালোবাসার আবেশে ভরে উঠেছে চারপাশ—শুরু হয়ে গেছে ভালোবাসার বিশেষ সপ্তাহ। আজ শনিবার, ৭ ফেব্রুয়ারি, রোজ ডে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের। প্রতি বছর এই দিনটিতে প্রিয় মানুষের হাতে একটি গোলাপ তুলে দেওয়ার মধ্য দিয়েই ভালোবাসার সপ্তাহের সূচনা হয়। রঙিন গোলাপ আর নীরব অনুভূতির আদান–প্রদানে দিনটি হয়ে ওঠে আরও অর্থবহ।
প্রেম ও ভালোবাসা প্রকাশে ফুলের ভূমিকা চিরকালই অনন্য। আর ফুলের রাজা হিসেবে পরিচিত গোলাপ ভালোবাসা দিবস ঘিরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে সব গোলাপ যে একই অনুভূতির কথা বলে, তা নয়। গোলাপের রঙ বদলালে বদলে যায় তার ভাষা, অর্থ ও বার্তা। তাই মনের কথা ঠিকভাবে পৌঁছে
কথিত আছে, একটি গোলাপ মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতিকে প্রকাশ করতে পারে। ভালোবাসা, আবেগ, কৃতজ্ঞতা কিংবা মুগ্ধতা—সব কিছুরই নিজস্ব রঙ আছে। যেমন, লাল গোলাপ চিরন্তন প্রেম ও গভীর আবেগের প্রতীক। প্রিয় মানুষটির প্রতি নিঃশর্ত ভালোবাসা জানাতে চাইলে লাল গোলাপই সবচেয়ে শক্তিশালী বার্তা বহন করে। আর গোলাপি গোলাপ প্রকাশ করে প্রশংসা, সৌজন্য ও আন্তরিক কৃতজ্ঞতা।
কিছু গোলাপ আবার অনুভূতির সূক্ষ্ম দিকগুলো তুলে ধরে। ল্যাভেন্ডার গোলাপ মানেই প্রথম দেখাতেই প্রেমে পড়া—এক মুহূর্তেই হৃদয় চুরি হয়ে যাওয়ার গল্প। কমলা গোলাপ প্রকাশ করে তীব্র আকর্ষণ, আগ্রহ ও দমিয়ে রাখা আবেগ; মনের কথা মুখে বলতে না পারলে এই গোলাপই হয়ে ওঠে নীরব দূত। পিচ রঙের গোলাপ লাজুক ভালোবাসার প্রতীক—ভালোবাসা আছে, কিন্তু স্বীকার করার সাহস এখনো জোগাড় হয়নি।
সবশেষে আসে সম্পর্কের অন্য রঙগুলো। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক—প্রিয় বন্ধুর সঙ্গে আনন্দ, উষ্ণতা আর হাসির মুহূর্ত ভাগ করে নেওয়ার সুন্দর প্রকাশ। আর সাদা গোলাপ বোঝায় পবিত্রতা, সরলতা ও নিষ্কলুষ মন। রোজ ডে-তে এটি খুব প্রচলিত না হলেও, কারও নির্মল অনুভূতির প্রতি সম্মান জানাতে সাদা গোলাপ হতে পারে এক অনন্য উপহার।
/টিএ