logo

লঘুচাপ

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর - image

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

18 এপ্রিল 2023, বিকাল 6:00

ঢাকাসহ দেশের চার বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টথ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তে আরও বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পঞ্চগড়, রংপুর, নীলফামারী,মৌলভীবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাসমূহ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা ও বরিশাল বিভাগসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে যা ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ১৮, ২০২৩
তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা - image

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

19 এপ্রিল 2023, বিকাল 6:00

দেশের তিন বিভাগে বৃষ্টি এবং ৩৬ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলা এবং ঢাকা ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এপ্রিল ১৯, ২০২৩
৩ দিনে শিলাবৃষ্টির পূর্বাভাস - image

৩ দিনে শিলাবৃষ্টির পূর্বাভাস

19 এপ্রিল 2023, বিকাল 6:00

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বা তিন দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।বগুড়া ও মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা জেলাসহ এবং ঢাকা ও রংপুর বিভাগ সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রী এবং গতকাল সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে যার বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

এপ্রিল ১৯, ২০২৩
দেশের ৮ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি - image

দেশের ৮ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

28 এপ্রিল 2023, বিকাল 6:00

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেইসঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিনদিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবান ও ফেনীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা নিকলি ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

এপ্রিল ২৮, ২০২৩
১৭০ কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে  ‘মোচা’ - image

১৭০ কিলোমিটার গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ‘মোচা’

30 এপ্রিল 2023, বিকাল 6:00

বঙ্গোপসাগরে ৯ থেকে ১১ মের মধ্যে ‘মোচা’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়টি সৃষ্টি হলে এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ১৩ থেকে ১৬ মের মধ্যে। আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, ৮ থেকে ৯  মের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ ১০ মের মধ্যে গভীর নিম্নচাপে ও ১১ মের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।পূর্বাভাস অনুসারে, ঘূর্ণিঝড়টি ১৪ মে মধ্যরাত থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থলভাগে আঘাত হানতে পারে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্টের সর্বশেষ পূর্বাভাস অনুসারে, শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে। স্থলভাগে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ১৪০ থেকে ১৭০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। কারণ ১৪ মে (চাঁদের ৮১ শতাংশ অন্ধকার থাকবে) সন্ধ্যার পর থেকে যদি ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানা শুরু করে তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলো কমপক্ষে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি ১৭ বা ১৮ মে আঘাত হানে তাহলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের চর ও উপকূলীয় এলাকাগুলোতে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৮ মে আমাবস্যার রাত।

এপ্রিল ৩০, ২০২৩
ঝড়-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস - image

ঝড়-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

01 মে 2023, বিকাল 6:00

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের আট বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই এবং কোনও সংকেত দেখাতে হবে না। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দিয়েছেন সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান। তিনি বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কক্সবাজার ও বান্দরবান জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এসময়ের মধ্যে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মে ০১, ২০২৩
বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা - image

বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

03 মে 2023, বিকাল 6:00

পরবর্তী তিন দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, পরবর্তীতে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া আফিস জানায়, আজ বৃহস্পতিবার (৪ মে) দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ভোলায় ২১ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ বান্দরবানে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার সবচেয়ে বেশি যশোরে ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চাঁদপুরে ৩৮, সাতক্ষীরায় ৩২, ভোলায় ৩০ ও বরিশালে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র ৭ মিলিমিটার বৃষ্টি হয়। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ঢাকায় আজ পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পেতে পারে।

মে ০৩, ২০২৩
আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে - image

আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে

05 মে 2023, বিকাল 6:00

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শনিবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সংস্থাটি জানায়, আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিনদিনের মধ্যে সৃষ্ট হতে যাওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

মে ০৫, ২০২৩
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস - image

দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

05 মে 2023, বিকাল 6:00

দেশের ১০ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কি:মি: গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন স্থানের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। শনিবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরে এক নম্বর সতর্কতার সংকেতের তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয় যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আগামী তিন দিনে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

মে ০৫, ২০২৩
গরমের সাথে সাথে বিকেলে ঝড়বৃষ্টি বাড়তে পারে - image

গরমের সাথে সাথে বিকেলে ঝড়বৃষ্টি বাড়তে পারে

06 মে 2023, বিকাল 6:00

  আজ রবিবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে। দিনের বড় সময় জুড়ে গরম থাকার পর বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, তা এখনো বহাল আছে। আগামী দু–এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মে মাসে গরম ও ঝড়বৃষ্টি একই সঙ্গে চলে। তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আজ গরম বাড়তে পারে। দাবদাহের পাশাপাশি ঝড়বৃষ্টিও থেমে নেই। গতকাল শনিবার বিকেলে রাজধানীতে আকাশ কালো করে মেঘ জমে। বৃষ্টি হয় প্রায় আধা ঘণ্টা ধরে। একই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার দাপটে রাস্তায় চলাচল করা মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে অনেককে কাকভেজা হয়ে বাসায় ফিরতে হয়। অবশ্য এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা গরমের মধ্যে কাটাতে হয় ঢাকাবাসীকে।

মে ০৬, ২০২৩
footer small logo

Design & Developed by:

developed-company-logo