
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। বাঁচা-মরার এই লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন দুই টাইগার ওপেনার। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভর করে কোনো উইকেট না হারিয়েই দলীয় একশ রানের মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ।
ইনিংসের শুরুতে সাইফ হাসানকে সাথে নিয়ে বেশ শক্ত ভিত গড়ে দেন তানজিদ। দলীয় স্কোর একশ পার হওয়ার পর ব্যক্তিগত ৩৬ রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ। তবে সঙ্গীকে হারালেও উইকেটের অন্য প্রান্তে বিন্দুমাত্র বিচলিত হননি তানজিদ। বরং সময়ের সাথে সাথে তার ব্যাটের ধার যেন
সাইফের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। তানজিদকে যোগ্য সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ২৭ রানে হারিস রউফের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও লিটন দাসকে সঙ্গে নিয়ে সেই চাপ সামাল দেন তানজিদ। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় স্বাগতিকরা।
ইনিংসের ৩৩তম ওভারের শেষ বলে দর্শকদের উল্লাসে ভাসিয়ে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান তামিম। হারিস রউফকে চমৎকার এক ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। মাত্র ৯৮ বলে খেলা এই বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৬টি চারের মার। এটি তার ক্যারিয়ারের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রান ছিল তানজিদের ক্যারিয়ার সেরা, আজ সেই রেকর্ড ভেঙে প্রথমবার সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভার শেষে ২ উইকেটে ১৭৭ রান। তানজিদের এই অনবদ্য শতক টাইগারদের একটি বিশাল পুঁজি গড়ার স্বপ্ন দেখাচ্ছে।
/টিএ