
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতায় আরও এক ধাপ এগোতে যাচ্ছে ভারত। আধুনিক যুদ্ধক্ষমতা বাড়াতে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই বিশাল চুক্তির জন্য প্রাথমিকভাবে বাজেট ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরের আগেই রাফাল কেনার সঙ্গে সংশ্লিষ্ট সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এ বিষয়ে আগামী সপ্তাহেই গুরুত্বপূর্ণ বৈঠক করবে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের
চুক্তি অনুযায়ী, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি যুদ্ধবিমান ভারত প্রস্তুত অবস্থায় বা ‘ফ্লাইং কন্ডিশনে’ পাবে। বাকি বিমানগুলো ভারতে তৈরি করা হবে এবং সেগুলোতে ভারতীয় প্রযুক্তিরও সংযোজন থাকবে। এসব বিমানের মধ্যে ৮৮টি হবে এক আসনবিশিষ্ট এবং ২৬টি হবে দুই আসনবিশিষ্ট, যা মূলত প্রশিক্ষণ ও বিশেষ অভিযানের জন্য ব্যবহৃত হবে।
উল্লেখ্য, ফ্রান্সের তৈরি রাফাল বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমানগুলোর একটি। ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে। একসঙ্গে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে রাফালের। এর আগে ২০২০ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল পেয়েছে, যার মধ্যে ৮টি ছিল দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান।
/টিএ