
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি স্থানীয় কমিউনিটিতে ব্যাপক আতঙ্ক ও শোকের সৃষ্টি করেছে।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঘটনার বিস্তারিত কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
স্থানীয় সময় মঙ্গলবার পিস রিভার সাউথ এলাকার আইনসভা সদস্য ল্যারি নিউফেল্ড সাংবাদিকদের বলেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং অ্যাম্বুলেন্সসহ অতিরিক্ত জরুরি সেবা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে তিনি জানান।
চলমান অভিযানের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ মুহূর্তে আরও কোনো
নিউফেল্ড বলেন, অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজে বাইরে বের হয়েছেন—তবে সবার প্রতি অনুরোধ, দয়া করে বাড়িতে ফিরে যান এবং নিরাপদে থাকুন, যাতে আরসিএমপির সদস্যরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন। প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
/টিএ