logo
youtube logotwitter logofacebook logo

পণ্যে

‘পণ্যের মজুদ ও পরিবহণে চাদাবাজি নয়’ - image

‘পণ্যের মজুদ ও পরিবহণে চাদাবাজি নয়’

03 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: রমজানে পণ্য মজুদ ও পন্য পরিবহনে চাদাবাজি গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে মতিঝিলে, ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আইনশৃংখলা সংক্রান্ত মত বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানে পন্যের দাম বাড়ার ক্ষেত্রে মজুদদারি প্রবণতা দায়ী। তাছাড়া পণ্য পরিবহনকালে পথে পথে চাদাবাজির কারনেও জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।

জুন ০৩, ২০১৬
‘আ. লীগ সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে’ - image

‘আ. লীগ সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে’

06 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: জঙ্গী দমনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া ভিন্ন খাতে নিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিটের হিড়িক লেগেছে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রমজানের প্রথম দিনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটই নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকান্ডে সরকারের সমালোচনা করেন তিনি। জঙ্গীবাদ প্রসঙ্গে সরকারের উদাসীনতার অভিযোগ এনে তিনি বলেন, জঙ্গীদমন তৎপরতা না দেখিয়ে বিরাধীদলের ওপর দায় চাপানো হচ্ছে। তদন্তের আগেই বিরোধীদলকে দায়ি করা হয়। সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, দেশে প্রতি ঘণ্টায় একটি করে প্রাণ ঝরছে।

জুন ০৬, ২০১৬
সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘বাণিজ্যমেলা প্রতিদিন’ - image

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘বাণিজ্যমেলা প্রতিদিন’

31 ডিসেম্বর 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্রতি বছরের মতো এ বছরও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০১৭ উপলক্ষে মাসব্যাপি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানটি মেলা প্রঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ‘বাণিজ্যমেলা প্রতিদিন’ শিরোনামের অনুষ্ঠানটি শনি ও বৃহস্পবিার বেলা ১২.২০ মিনিটে এবং রবি থেকে বুধবার বিকাল ৩.৪৫ মিনিটে প্রচার হবে। মোহাম্মদ নূরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার। মেলা প্রাঙ্গণে প্রতিদিন ঘটে চলা বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এছাড়াও মেলা প্রাঙ্গণে অবস্থিত এটিএন বাংলা’র স্টুডিওতে অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকবেন মেলায় অংশগ্রহণকারী ব্যবসা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি। মেলা উপলক্ষে কেমন ব্যবসা হচ্ছে, ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ কি কি অফার রয়েছে, কেমন অফার দেওয়া উচিৎ, পণ্যের প্রচারণাসহ ব্যবসার বিভিন্ন বিষয়াদি উপস্থাপকের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তুলে ধরবেন তিনি। পাশাপাশি তুলে ধরা হবে দর্শক মতামত, ক্রেতা-বিক্রেতার মন্তব্য, স্টলগুলো সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন, মেলায় আসা নতুন পণ্যের খোঁজ খবরসহ অন্যান্য আয়োজন। স্টুডিওতে থাকা উপস্থাপকের পাশাপাশি অনুষ্ঠানে একাধিক উপস্থাপক থাকবেন। মেলা প্রাঙ্গণ এবং বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দর্শক মন্তব্য এবং স্টল ও পণ্যের খবর তুলে ধরবেন তারা। এছাড়াও মেলায় আগত দর্শক, ক্রেতাদের সঙ্গে মেলা সম্পকিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন তারা।

ডিসেম্বর ৩১, ২০১৬
রেমিটেন্সের ওপর নির্ভর না করে রপ্তানির দিকে নজর দিতে হবে - image

রেমিটেন্সের ওপর নির্ভর না করে রপ্তানির দিকে নজর দিতে হবে

27 জুলাই 2022, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে শুধু রেমিটেন্সের ওপর নির্ভর না করে বহুমুখি পণ্যের রপ্তানির দিকে নজর দিতে হবে। ভোগ্যপণ্যে পরনির্ভরশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৮ জুলাই) ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস আমাদের মোকাবিলা করতে হয়েছে, তারপর শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে আমি দেখতে পাচ্ছি যারা অস্ত্র উৎপাদন করে তারাই লাভবান হচ্ছে। সারা বিশ্বের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে তিনি বলেন, উন্নত দেশগুলো জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে, আমরাও নিয়েছি। দেশের রিজার্ভ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। তিন মাসের মতো খাদ্য কেনার রিজার্ভ থাকাই যথেষ্ট। সরকারপ্রধান বলেন, আমাদের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ। সেখানে ৩৮ শতাংশ যুব সমাজ। এই যুব সমাজকে আমরা শুধু বিদেশে পাঠাব এটা ভাবলে চলবে না। আমরা দেশে যে অর্থনৈতিক অঞ্চল করছি সেখানেও দক্ষ জনশক্তি লাগবে। কাজেই আমরা প্রশিক্ষণ দেব, বিদেশের পাশাপাশি দেশেও কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা গৃহকর্মী পাঠাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা যে প্রশিক্ষণটা দেই সেটা তারা যথাযথভাবে নেয় না। প্রশিক্ষণ নেয়ার সময় যে টাকাটা দেয়া হয় সেটা নেয়। কিন্তু প্রশিক্ষণটা নেয় না। পরে বিদেশে গিয়ে বিপদে পড়ে। তিনি বলেন, রপ্তানি নির্ভর বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমাদের গুরুত্বারোপ করতে হবে। আমরা পণ্য যেমন উৎপাদন করব পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

জুলাই ২৭, ২০২২
এশিয়ার সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল - image

এশিয়ার সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল

30 জুলাই 2022, বিকাল 6:00

এশিয়ার সবচেয়ে ধনী নারী হলেন ভারতের সাবিত্রী জিন্দাল। চীনের ইয়াং হুইয়ানকে পিছনে প্রথম স্থান দখল করলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, চীনের সম্পত্তি সংকটের জেরে এশিয়ার ধনী মহিলার তকমা হারালেন ইয়াং। শুক্রবার (২৯ জুলাই) ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, সাবিত্রী জিন্দালের সম্পতির পরিমাণ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার। ৭২ বছর বয়সী জিন্দাল ভারতের ১০তম ধনী। ২০০৫ সালে তার স্বামী ওপি জিন্দাল একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এরপরই জিন্দাল গ্রুপের চেয়ারম্যান হন সাবিত্রী দেবী। কোম্পানিটি ভারতে তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদক এবং সিমেন্ট, শক্তি তৈরিতেও কাজ করে। সাম্প্রতিক বছরগুলোতে জিন্দালের সম্পদের পরিমাণ ব্যাপকভাবে ওঠানামা করেছে। কোভিড-১৯ মহামারীর শুরুতে এপ্রিলে ৩ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমে আসে। তারপর ২০২২ সালের এপ্রিলে সম্পতি ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছে যায়। কারণ রাশিয়া-ইউক্রেনের আক্রমণের ফলে পণ্যের দাম বেড়ে যায়। একদিকে মা-স্ত্রী, অন্যদিকে দেশের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠীর চেয়ারপার্সন, সবদিক সামলে সাবিত্রী সামনে এগিয়েছেন। তার মোট নয় সন্তানের মধ্যে চারজন পুত্রসন্তান রয়েছেন। ওপি জিন্দালের মৃত্যুর পরে চার পুত্রের মধ্যে জিন্দাল গোষ্ঠীর ব্যবসা ভাগ হয়ে গিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবসা গিয়েছে সজ্জন জিন্দালের অধীনে। জেএসডব্লিউ সহ জিন্দাল গোষ্ঠীর সবথেকে বড় সম্পত্তির অধিকারী তিনিই ব্যবসায়িক ক্ষেত্রের পাশাপাশি রাজনীতিতেও সাবিত্রী জিন্দালের নিজস্ব উজ্জ্বল উপস্থিতি রয়েছে। জীবিত অবস্থায় হরিয়ানা সরকারের মন্ত্রী ছিলেন ওপি জিন্দাল। তার মৃত্যুর পরে হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হন সাবিত্রী জিন্দাল। বর্তমানে তিনি কংগ্রেসের সদস্য।

জুলাই ৩০, ২০২২
পেলোসির সফর: তাইওয়ানের ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা - image

পেলোসির সফর: তাইওয়ানের ওপর চীনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা

02 আগস্ট 2022, বিকাল 6:00

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে উত্তেজনার মধ্যে তাইওয়ানের সাথে বাণিজ্য সীমিত করেছে চীন। বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। বুধবার চীনা বাণিজ্য ও শুল্ক কর্তৃপক্ষ জানায়, তারা বালির রপ্তানি এবং তাইওয়ানের সাইট্রাস ফল এবং কিছু ধরণের মাছ আমদানি বন্ধ করেছে। গতকাল মঙ্গলবার বিস্কুট, কনফেকশনারীসহ তাইওয়ানের অন্যান্য পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল বেইজিং। চীনা বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, অনির্দিষ্ট আইনি বিধানের সাথে সামঞ্জস্য রেখে তাইওয়ানের পণ্য আমদানি ও বালি রপ্তানি স্থগিত করা হয়েছে। চীনের তাইওয়ান বিষয়ক অফিস আলাদাভাবে ঘোষণা করেছে, তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং তাইওয়ান আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন তহবিলের সাথে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার চীনের শুল্ক সংস্থা জানিয়েছিল, রপ্তানি নিবন্ধন পুনঃ নিবন্ধন করতে ব্যর্থ হওয়ার জন্য ১০০ টিরও বেশি তাইওয়ানের খাদ্য ব্র্যান্ডকে কালো তালিকাভুক্ত করেছে। তাইপেই টাইমস জানিয়েছে, তাইওয়ানের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক উ শউ-মেই বলেছেন, রাতারাতি পদক্ষেপগুলি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। চীন তাইওয়ানের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০২১ সালে চীন এবং হংকংয়ে দ্বীপটির রপ্তানি ১৮৮.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। চীনের এই নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিকভাবে ব্যপক ক্ষতিগ্রস্থ হবে তাইওয়ান।

আগস্ট ০২, ২০২২
চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ - image

চীনে ৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ

06 আগস্ট 2022, বিকাল 6:00

বাংলাদেশকে আরও ১ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এতে চীনের বাজারে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ। রোববার (৭ আগস্ট) ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান। তিনি বলেন, চীনের বাজারে বাংলাদেশি পণ্য আরও ১ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এতে বাংলাদেশ তার রফতানি পণ্যের মোট ৯৯ শতাংশই শুল্ক ছাড়া চীনে রফতানি করতে পারবে। এই সুবিধা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে চীনের সঙ্গে ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্স শিক্ষা বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এবং সাংস্কৃতিক বিনিময় চুক্তি। চতুর্থ চুক্তিটির বিষয়ে বিস্তারিত লিখিতভাবে জানানো হবে।

আগস্ট ০৬, ২০২২
বরিশাল বিএনপির গণসমাবেশ শুরু - image

বরিশাল বিএনপির গণসমাবেশ শুরু

04 নভেম্বর 2022, বিকাল 6:00

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই এ সমাবেশ শুরু হয়। সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুইটি চেয়ার ফাকা রাখা হয়েছে। শনিবার দুপুর ২টায় বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। এখন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছেন। সমাবেশ স্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্লাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। এদিকে জেলা মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে দুই থেকে তিন দিন আগে থেকেই বিএনপির বিভাগীয় গণ সমাবেশে অংশ নিতে বরিশাল নগরীতে আসেন নেতা-কর্মীরা। আবাসিক হোটেলগুলোতে জায়গা না হওয়ায় সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) সমাবেশস্থলে ও এর চতুর পাশে নির্ঘুম রাত কাটান তারা। অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে। দলীয় সুত্রে জানা গেছে, শনিবার বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি। গত ২২ জুলাই থেকে শুরু হওয়া বিএনপির ইস্যুভিত্তিক এই আন্দোলন বিভাগীয় পর্যায়ের গণসমাবেশের কর্মসূচিতে রূপ নিয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের পর ধারাবাহিকভাবে আজ ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

নভেম্বর ০৪, ২০২২
বিয়ের ইচ্ছা নেই, কেন পায়ে বেড়ি পড়াতে চাইছেন : জয়া - image

বিয়ের ইচ্ছা নেই, কেন পায়ে বেড়ি পড়াতে চাইছেন : জয়া

15 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমাগতই রূপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হচ্ছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বর-কনেকে চমকে দিচ্ছেন এই অভিনেত্রী। এতে অবশ্য বর-কনে অনেক উচ্ছ্বসিত। জয়া আহসানকে অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেও তার বিয়ে নিয়েও প্রশ্ন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীর। কবে বিয়ে করবেন তাদের প্রিয় তারকা? সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সোজাসাপটা উত্তর দিয়েছেন। কবে বিয়ে করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুব ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পড়াতে চাইছেন।’ বিয়ের ব্যাপারে যে আপাতত কোনো ইচ্ছা নেই সে কথাও বললেন অভিনেত্রী। বলেন, ‘আমার তো কোনো ইচ্ছা নেই। তবে কোনো কিছুই কখনো বলা যায় না, কখন কী হয়! আমি ভালো আছি। আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।’ জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে হুট করে জয়া আহসানের হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান। সেটার প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হন তিনি। এদিকে কয়েকদিন আগেই প্রথম বলিউড সিনেমা ‘করক সিং’-এর শুটিং শেষ করেছেন জয়া। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রি-পাঠিকে।

ফেব্রুয়ারি ১৫, ২০২৩
পাকিস্তান তো দেউলিয়া হয়েই গেছে, সমাধান আইএমএফের কাছে নেই - image

পাকিস্তান তো দেউলিয়া হয়েই গেছে, সমাধান আইএমএফের কাছে নেই

19 ফেব্রুয়ারি 2023, বিকাল 6:00

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, তার দেশ ইতিমধ্যেই দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, দেশের এই পরিস্থিতির জন্য সরকার, আমলা ও রাজনীতিকসহ সবাই দায়ী। প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ৭৫ বছরে ২৩ বার আইএমএফের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় আর কোনো দেশ এতবার আইএমএফের কাছে হাত পাতেনি। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যে দেশটিতে সংকট আরো ঘনীভূত হতে পারে। প্রতিরক্ষামন্ত্রী আসিফ সিয়ালকোটের একটি কলেজের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় খাজা আসিফ বলেন, কানে এসেছে পাকিস্তান দেউলিয়া হতে চলেছে। খবরটা ঠিক নয়। খবর হলো, আমরা এমন একটা দেশে বাস করছি, যে দেশ ইতিমধ্যেই দেউলিয়া হয়ে গেছে। নতুন করে দেউলিয়া হওয়ার কিছু নেই। আর এই পরিস্থিতির জন্য অন্য কেউ দায়ী নয়। দায়ী সরকার, সরকারি আমলা থেকে শুরু করে নেতা-মন্ত্রীরা। সমস্যা আমাদের তৈরি, সমাধান আমাদেরই করতে হবে। এবার নিজেদের পায়ে দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন খাজা আসিফ। আন্তর্জাতিক অর্থভান্ডার বা দ্বিতীয় কেউ আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবে না। প্রতিরক্ষামন্ত্রী এও বলে, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান এখনো পর্যন্ত ২৩ বার আন্তর্জাতিক অর্থভান্ডারের দ্বারস্থ হয়েছে। দক্ষিণ এশিয়া তারাই একমাত্র দেশ যার ৭৫ বছরের মধ্যে এত বার আন্তর্জাতিক অর্থভান্ডারের কাছে হাত পেতেছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে। পাকিস্তানে নিত্যপণ্যের দাম উচ্চ পর্যায়ে। এক লিটার দুধের দাম ২৫০ রুপি এবং এক কেজি মুরগির মাংস ৭৮০ রুপি। দেশের এই পরিস্থিতির জন্য আসিফ আগের ইমরান খান সরকারকেই দূষছেন। তার অভিযোগ, ইমরানের সরকারের আমলেই দেশে ফের সন্ত্রাসবাদের আমদানি হয়েছে। সন্ত্রাসবাদ পাকিস্তানের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পথ রয়েছে পাকিস্তানেই। তার কথায়, ‘আমরা আইএমএফের (আন্তর্জাতিক অর্থ ভান্ডার) সাহায্যের দিকে তাকিয়ে রয়েছি। খাজা আসিফের বক্তব্যের এই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে শাহবাজ শরিফ সরকারকে একহাত নিয়েছেন বিরোধী পিটিআই (পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ) নেতারা। তাদের অভিযোগ, গত ১০ মাসে দেশকে শোচনীয় পর্যায়ে নিয়ে গেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সুত্রঃ  ডন ও লাইভ মিন্ট ডটকম

ফেব্রুয়ারি ১৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo