
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, যেখানে স্থান পান জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তালিকায় আরও ছিলেন রাজ্য পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী। বিনোদন জগতের একজন পরিচিত মুখ হিসেবে কোয়েলের নাম ঘোষণার পর থেকেই বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করে।
এর আগে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রকল্পের খতিয়ান নিয়ে মল্লিকবাড়িতে যান। পরবর্তীতে এপ্রিল মাসে দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল মল্লিক। শপথ অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন, যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে।
রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে কোয়েল মল্লিকের আগ্রহ আগে কখনো
সম্প্রতি তার রাজ্যসভার পদ ছাড়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং তৃণমূলের ভেতরে ভাঙনের প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, কোয়েলও কি সেই ধারার অংশ হচ্ছেন? যদিও তার ঘনিষ্ঠরা মনে করছেন, তিনি কোনো রাজনৈতিক দলে বিদ্রোহী হিসেবে যোগ দেবেন না, বরং সম্মান রেখেই রাজনীতি থেকে দূরে থাকার পথ বেছে নিতে পারেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দলীয় একটি সূত্র জানিয়েছে, কোয়েলের পাঞ্জাবি পরিবারে বিয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল ভবানীপুরের পাঞ্জাবি ভোটারদের আকৃষ্ট করতে। তবে নির্বাচনের ফলাফলে সেই কৌশল সফল হয়নি। একই সঙ্গে তার স্বামীর ব্যবসায়িক স্বার্থের বিষয়টিও আলোচনায় এসেছে, যদিও কোয়েলের ঘনিষ্ঠ মহল এসব ধারণা নাকচ করেছে। এদিকে তার বাবা রঞ্জিত মল্লিক আগেই বলেছিলেন, কোয়েল যথেষ্ট পরিণত এবং নিজ সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম।
/টিএ