
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের তথ্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু বিষয়টি নিশ্চিত করে বলেন, অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বা বিষয় বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যগুলো সঠিক নয় বলেও তিনি স্পষ্ট করেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তবে এই
নূরুল আফসার দীপু আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্বাস না করে সরকারি ও শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। গুজবে বিভ্রান্ত না হওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সালের শিক্ষাবর্ষকে সামনে রেখে নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে ওই পরিকল্পনায় অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস বা দর্শন বিষয় বাতিলের কোনো ঘোষণা বা প্রস্তাব নেই।
/টিএ